কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
“চলো যাই যুদ্ধে, মাদক ও জঙ্গির বিরুদ্ধে” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে রবিবার মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মেইন বাসস্ট্যান্ডে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি, মোচিক সমবায় সমিতি ও পৌর মহিলা সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রানী সাহা, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার প্রমুখ।
