আপনার রাশিফল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭

মুহম্মদ আনিসুল হক

২১ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৩ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভ বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পান্না ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শারীরিক অসুস্থতাকে  অবহেলা  করবেন না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ  বাড়তে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলামুক্ত থাকার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রয়োজনে প্রতিবেশীদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।