সাংসদকে কলমাকান্দা প্রেসক্লাবের সংবর্ধনা
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনা-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মানু মজুমদারকে সংবর্ধনা দিয়েছে কলমাকান্দা প্রেসক্লাব। গত শনিবার সন্ধ্যায় এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু। এ সময় প্রধান অতিথি মানু মজুমদার ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ আকন্দ, সাংবাদিক মোঃ জাফর উল্লাহ, প্রণয় কুমার তালুকদার প্রমুখ।
কটিয়াদীতে গ্রন্থাগার ‘দীপশিখা’র শুভ সূচনা
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ‘একটি গ্রাম,একটি গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কটিয়াদীতে গ্রন্থাগার আন্দোলন দীপশিখার শুভ সূচনা করা হয়। গতকাল রবিবার উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-সচিব ও কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল। উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক আজিজুল হক সুমন। সভাপতিত্ব করেন কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগারের উপদেষ্টা আবদুর রহমান রুমী। বক্তব্য রাখেন আবুল কাসেম কাজী, রুহুল আমিন রাজু, রফিকুল হায়দার টিটু, রাজীব সরকার পলাশ, বদরুল আলম নাঈম, এসডি সজিব প্রমুখ। এ সময় দীপশিখা গ্রন্থাগারের একটি বিরল সংগ্রহ শ্রী কেদারনাথ মজুমদার রচিত ১৯০৬ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের ইতিহাস’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
রাণীনগরে ইউপি ছাত্রলীগের সম্মেলন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে পারইল ইউপি ছাত্রলীগের বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এর উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেব খন্দকার। উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়ির সহ-সভাপতি মামুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জারজীস হাসান মিঠু প্রমুখ। সম্মেলন শেষে মোঃ ওয়াসিম আকরামকে সভাপতি, শহিদ হোসেন সজিবকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ হাবিব হাসানকে সাধারণ সম্পাদক ও এনামুল হক নয়নকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে এক বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
ধামইরহাটে কৃষক মাঠ দিবস
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা গতকাল রবিবার ধামইরহাটে সরিষা প্রদর্শনী উপলক্ষে আলমপুর ইউনিয়নের শিববাটি গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীয়তুল্লাহ, জাহাঙ্গীর রাব্বী, প্রদর্শনী কৃষক খালেকুজ্জামান প্রমুখ।
অ্যানথ্রাক্সের ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা বাংলাদেশে অ্যানথ্রাক্সের ঝুঁকি মোকাবিলায় কামারখন্দে সমন্বিত প্রচেষ্টা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের আয়োজনে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হোসেন নাজির, অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান ভুঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই, ভেটেরিনারী সার্জন ডা. নাজমুল হক প্রমুখ। কর্মশালায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টুটুল সমাজীর গ্রন্থের মোড়ক উন্মোচন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর তথা চলনবিল অঞ্চলের কৃতী সন্তান প্রকৌশলী মমিন মুজিবুল হক টুটুল সমাজীর ‘সমকি হালট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গত শুক্রবার বিকালে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. জেবউননেছা, আইইবির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মুনির উদ্দিন আহমেদ, বিলের তরুণ সংগঠক ইঞ্জিঃ আব্দুল আলীম, বিলের তরুণ উদ্যোক্তা রবিউল করিম, সমাজী ফাউন্ডেশনের সভাপতি ও নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নাফসহ অগণিত শিক্ষার্থী, কবি, বুদ্ধিজীবী ও পেশাজীবী।
গৌরীপুরের এমপিকে সংবর্ধনা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ। এ উপলক্ষে গত শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ লুত্ফা খাতুন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক সরকার, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক সরকার, কবুলেন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ।
শার্শায় পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ
বেনাপোল (যশোর) সংবাদদাতা শার্শায় ভ্রাম্যমাণ নার্সারির উদ্যোগে তরুণ উদ্ভাবক ও পরিবেশ গবেষক মিজানুর রহমানের ব্যবস্থাপনায় বৃক্ষ নিধন রোধে পরিবেশ রক্ষায় রবিবার সকালে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা। এতে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, শার্শার ইউপি চেয়ারম্যান সোহারব হোসেন প্রমুখ।
নাঙ্গলকোট সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গত শনিবার অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র আবদুল মালেক, কুমিল্লা শিক্ষাবোর্ড উপ-সচিব একেএম সাহাব উদ্দিন, জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়া। বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ নুরুল্লা মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
