জীবের বৃদ্ধি ও বংশগতি
মোছা. তাসমিয়াহ্ জামান কুশি
শিক্ষার্থী, অষ্টম শ্রেণি
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
হাতীবান্ধা, লালমনরিহাট
১। কোষ বিভাজন কাকে বলে ?
উত্তর ঃ যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।
২। কোষ বিভাজন কত প্রকার ও কী কী ?
উত্তর ঃ ৩ প্রকার ঃ যথা ঃ
(১) অ্যামাইটোসিস
(২) মাইটোসিসি ও
(৩) মিয়োসিস
৩। এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে?
উত্তর ঃ অ্যামাইটোসিস প্রক্রিয়ায়।
৪। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলে?
উত্তর ঃ এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোডপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে।
৫। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কিসের আকার ধারন করে ?
উত্তর ঃ ডাম্বেলের আকার
৬। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে ?
উত্তর ঃ যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুনসম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে।
৭। কোন বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়?
উত্তর ঃ মাইটোসিস কোষ বিভাজন।
৮। জনন কোষ উত্পন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে ?
উত্তর ঃ মিয়োসিস কোষ বিভাজন।
৯। মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
উত্তর ঃ এ ধরনের কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে।
