কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ব্রিটিশ রাজকুমারী বিট্রিস এবং তার স্বামী এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জি। গত শনিবার (১৮ সেপ্টেম্বর) চেলসি এবং ওয়েস্টমিনস্টার হাসপাতালে নবজাতকের জন্ম হয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।
বার্মিংহাম প্যালেস জানিয়েছে, রাজকুমারী এবং তার কন্যা সন্তান ভালো আছেন। নবজাতকের দাদা-দাদি খুবই আনন্দিত।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ রাজপরিবারের ১১তম উত্তরাধিকারী এই নবজাতক এবং রানি দ্বিতীয় এলিজাবেথের ১২তম গ্রেট-গ্র্যান্ডচাইল্ড।
So delighted to share the news of the safe arrival of our daughter on Saturday 18th September 2021, at 23.42, at the Chelsea and Westminster Hospital, London.
— Princess Beatrice of York (@yorkiebea) September 20, 2021
Thank you to the Midwife team and everyone at the hospital for their wonderful care.
এক টুইট বার্তায় রাজকুমারী বিট্রিস জানান, আমাদের কন্যার পৃথিবীতে নিরাপদ আগমনের সংবাদ জানাতে পেরে আমরা আনন্দিত। মিডওয়াইফ টিম এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।
Her Royal Highness Princess Beatrice and Mr Edoardo Mapelli Mozzi are delighted to announce the safe arrival of their daughter on Saturday 18th September 2021, at 23.42, at the Chelsea and Westminster Hospital, London.
— The Royal Family (@RoyalFamily) September 20, 2021
Read the announcement in full - https://t.co/ImbfRLEdAe pic.twitter.com/olwDMv3Zmo
রাজকুমারী বিট্রিস ইয়র্কের ডিউক এবং ডাচেসের বড় মেয়ে। তিনি গত বছরের জুলাইয়ে ভূমি টাইকুন এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জিকে বিয়ে করেন।
ইত্তেফাক/টিএ
