রেলের নামাজঘর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

আমি সবসময়ই রেলে যাতায়াত করি। তাই নানান সুবিধার মাঝে কিছু অসঙ্গতি আমার চোখকে ফাঁকি দিতে পারে না। রেলের নামাজঘরের পবিত্রতা রক্ষা নিয়ে দুটো কথা না বললেই নয়। দিন কিংবা রাত রেলের নামাজঘরে নামাজ পড়তে গেলেই বিড়ম্বনার শিকার হতে হয়। বিনা টিকিটে রেল ভ্রমণকারীদের আশ্রয় হয় এই নামাজঘরে। কিছু অসাধু রেলকর্মী সামান্য কিছু অর্থের বিনিময়ে তাদের এখানে জায়গা করে দেয়। ইসলামি শরিয়ত অনুযায়ী অপবিত্র অবস্থায় মসজিদে কিংবা ইবাদতের নির্দিষ্ট স্থানে অবস্থান করা বৈধ নয়। রেলের নামাজঘর ইবাদতের জন্য নির্দিষ্ট। নামাজঘরে অবস্থানরত অধিকাংশেরই কানে হেডফোন দেখা যায়। যদিও রেল, তবু নামাজঘরের পবিত্রতা রক্ষা করা আমাদের কর্তব্য। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাহ মুহাম্মদ আবদুল্ল­াহ

রাজারহাট, কুড়িগ্রাম