সুযোগ পাননি সাকিব

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ পাননি বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার তুলনায় সুনীল নারাইনই প্রাধান্য পেয়েছেন বেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল আবুধাবিতে দ্বিতীয় ভাগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা একাদশে চার বিদেশির মধ্যে নারাইন ছাড়াও ছিলেন অধিনায়ক ওয়েন মরগান, ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসন।

ভারতে অনুষ্ঠেয় আইপিএলের প্রথম ভাগে কলকাতার হয়ে সাত ম্যাচে মাত্র তিনটিতেই একাদশে ছিলেন সাকিব। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার। ৩৮ রান করে বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। সম্প্রতি বাংলাদেশের হয়ে তার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সও জায়গা তৈরি করতে পারেনি কলকাতার একাদশে।