ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা শহরের ফুটপাতগুলো দখল করে মালামাল রাখছে ব্যবসায়ীরা। ফুটপাত দখল করে চলে হোটেলগুলোর রান্নাবান্না। বিশেষ করে প্রধান সড়ক ব্রিজ রোডে। দিন যতই যাচ্ছে দখলদারদের দৌরাত্ম্য বাড়ছেই। ফলে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। এতে সাপ্তাহিক হাটের দিনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে শৈলকুপা পৌরসভার মেয়র আলহাজ কাজী আশরাফুল আজম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান কানিজ ফাতেমা লিজা বলেন, ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভা প্রশাসন সাহায্য চাইলে করা হবে।
