স্বরূপকাঠিতে ১০২ মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজা। এ উত্সবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃত্ শিল্পীরা। এ বছর স্বরূপকাঠিতে ১০২ মণ্ডপে হবে দুর্গাপূজা। প্রতিমা তৈরির কারিগররা নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। পাশাপাশি চলছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর, সিংহ মহাদেবসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ। খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জের মৃিশল্পী দুর্গাপদ মণ্ডল জানান, তিনি এবার ছয়টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যে প্রতিমার দো মাটির কাজ শেষ হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার জানান, এ উপজেলায় ১০২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোত্সব পালনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি পূজা মণ্ডপে নেওয়া হবে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোত্সব উদ্যাপনে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।