বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
বাজিতপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হাসান শিবলী। রকিবুল হাসান শিবলী বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গত ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ১৯ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় বিধি অনুসারে বাজিতপুর উপজেলা পরিষদের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রকিবুল হাসান শিবলীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন|
