রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে আকস্মিকভাবেই সরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন এমপি সুকান্ত মজুমদার। গতকাল সোমবার রাজ্য বিজেপি’র এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপকে দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি হিসাবে দিলীপের মেয়াদ ফুরানোর কথা ২০২৩ সালের জানুয়ারি মাসে। -আনন্দবাজার পত্রিকা
