রেড ক্রিসেন্ট সোসাইটির অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে। প্রশিক্ষণে দেশের ৪টি বিভাগের ৩৫ জেলা থেকে ৩৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। আগামীকাল মঙ্গলবার এ প্রশিক্ষণ শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রবিবার সোসাইটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো:ফিরোজ সালাহ্ উদ্দিন ও উপ-মহাসচিব মো:রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের দায়িত্বরত পরিচালক ইমাম জাফর শিকদার। প্রধান অতিথি ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) কার্যক্রমকে মাঠপর্যায়ে আরও বিস্তৃত করতে হবে। —প্রেস বিজ্ঞপ্তি