দিনাজপুরে অবৈধভাবে ৩ হাজার গাছ কর্তন ও গাছ বিক্রির অর্থ লুটপাট

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে প্রায় ৩ হাজার গাছ বেআইনিভাবে কেটে অর্থ লুটপাট করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের ভিত্তিতে গত শনিবার দুদকের একটি এনফোর্সমেন্ট টিম সরেজমিনে অভিযান চালিয়ে এর প্রমাণ পায়। কমিশনের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের দিনাজপুর-এর সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। সরেজমিন অভিযানে দুদক টিম দেখতে পায়, বোঁচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদে রাস্তার দুই পাশের গাছ কাটার জন্য ইউপি চেয়ারম্যান টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই ঠিকাদারকে কার্যাদেশ দেন। 

 

 

০