বাংলাদেশ ও বিশ্বপরিচয়
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ব্রিটিশ শাসন
১. কোন আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশে আসে?
উ:মোঘল আমলে।
২. পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী কেন ভারতীয় উপমহাদেশে আসে?
উ: ব্যবসা করতে।
৩. ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারা টিকে থাকে?
উ:ইংরেজরা।
৪. ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য কোন কোম্পানি প্রতিষ্ঠা করা হয়?
উ:ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।
৫. কত সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়?
উ:১৬০০ সালে।
৬. বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল?
উ:বাংলার সম্পদের জন্য।
৭. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উ:সিরাজ-উদ-দৌলা।
৮. সিরাজ-উদ-দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন?
উ:মাত্র ২২ বছর বয়সে।
৯. কত সালে সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন?
উ:১৭৫৬ সালে।
১০. নবাব সিরাজ-উদ-দৌলা কাদের ষড়যন্ত্রের শিকার হন?
উ:ব্যবসায়ী রায়দুর্লভ, জগেশঠ, খালা ঘষেটি বেগম এবং পরিবারের কিছু সদস্যের।
১১. নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
উ:সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য।
১২. পলাশীর যুদ্ধ কত সালে সংঘঠিত হয়? উ:১৭৫৭ সালে।
১৩. পলাশীর যুদ্ধের পর কী হয়েছিল?
উ: নবাব সিরাজ-উদ-দৌলাকে হত্যা করা হয়েছিল।
১৪. ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে?
উ:ইংরেজরা।
১৫. কত সাল পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উ:১৭৫৭-১৮৫৭ সাল পযর্ন্ত।
১৬. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন ইতিহাস কী নামে পরিচিত?
উ: কোম্পানির শাসন।
