অষ্টম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২

জীবের বৃদ্ধি ও বংশগতি

মোছা. তাসমিয়াহ্ জামান কুশি

শিক্ষার্থী অষ্টম শ্রেণি

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ

হাতীবান্ধা

১০। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উত্পন্নের সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে?

উত্তর:মিয়োসিস।

১১। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কয়বার বিভাজিত হয়?

উত্তর:১ বার।

১২। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে কয়টি অপত্য কোষ সৃষ্টি করে?

উত্তর:২টি।

১৩। প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষ কোন কোষ বিভাজন ঘটে?

উত্তর:মাইটোসিস কোষ বিভাজন ।

১৪। মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয় কেন?

উত্তর:মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম  বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আর ক্রোমোজোম সংখ্যা সমান থাকার কারণে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে।

১৫। জবা ফুলের ডিম্বাশয়ে কোন কোষ বিভাজন ঘটে ?

উত্তর:মিয়োসিস।

১৬। ভ্রুণের পরিবর্ধনের সময় কোন বিভাজন ঘটে ?

উত্তর:মাইটোসিস কোষ বিভাজন ।

১৭। প্রাণীর স্নায়ু ুটিস্যুর কোষে কেন মাইটোসিস বিভাজন হয় না?

উত্তর:স্নায়ুকোষে বিভাজন সহায়তাকারী সেন্ট্রিওল থাকে না, তাই স্নায়ু টিস্যুতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না।

১৮। মিয়োসিস অর্থ কী?

উত্তর:মিয়োসিস অর্থ হ্রাস করা।