ক্যাপসন নিউজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব/কর পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের জি এম মো. ফোরকান হোসেন ও এক্সিম ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফিরোজ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন

০০০

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর, ইস্যু ম্যানেজিংয়ের কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিং। এ বিষয়ে সম্প্রতি এক চুক্তিতে বিডি ফাইন্যান্সের সিইও ও এমডি বরুণ প্রসাদ পাল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলি স্বাক্ষর করেন