ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসইতে গতকাল ১ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২৫ কোটি ৮২ লাখ টাকা বা ৬ দশমিক ৬৬ শতাংশ।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭২৫৯ পয়েন্টে। আর ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ১৫৮৭ এবং ২৬৮৬ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৪টির বা ৫৯ দশমিক ৫৭ শতাংশের, দর কমেছে ১১৭টির বা ৩১ দশমিক ১২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ৯ দশমিক ৩১ শতাংশের দর।