‘হায়াত মুরাত’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

 

আজ রাত ৮টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে দর্শকপ্রিয় তুর্কি সিরিয়াল ‘হায়াত মুরাত’।

মিষ্টি মেয়ে হায়াত, ২ বান্ধবীর সঙ্গে ইস্তানবুলে থাকে আর চাকরি খুঁজে বেড়ায়। তার বাবার কঠিন শর্ত যে, হয় সে চাকরি করুক, নয়তো গ্রামে ফিরে বিয়ে করে সংসার করুক। অনেক চেষ্টার পর মিথ্যা পরিচয়ে হায়াতের চাকরি হয় নামকরা একটি টেক্সটাইল কোম্পানিতে। কিন্তু ইন্টারভিউতে যাওয়ার সময় সেই কোম্পানির এমডি মুরাতের সঙ্গে ঝগড়া হয় তার।

মজার মজার নানা ভুল বোঝাবুঝির পর এক পর্যায়ে প্রেম হয় হায়াত-মুরাতের। কিন্তু তাদের জীবনে ঘটনা যেন শেষই হতে চায় না! তাদের সঙ্গে আরো যোগ দেয় মুরাতের প্রাক্তন প্রেমিকা দিদাম, সত্ ভাই দুরুক, ড্রাইভার কারিম, হায়াতের সুন্দরী বান্ধবী আসলি ও আইপ্যাক!