আপনার রাশিফল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

মুহম্মদ আনিসুল হক

২২ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৪ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :৪ ও ৫। শুভ বার :রবি ও বুধ। শুভ রত্ন :পান্না ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বেকারদের কারো কারো চাকরি  হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো সামাজিক কাজে অংশ নিয়ে সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। দাম্পত্যক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। অসুস্থ মায়ের প্রতি যত্ন নিন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।