ভোকেশনাল নবম শ্রেণির রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

বাংলাদেশ কারিগারি শিক্ষা বোর্ডের নবম শ্রেণি ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় দফা রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে চলতি মাসের ১৭ তারিখ। প্রথম মেয়াদে সাতদিন ও দ্বিতীয় মেয়াদে মাত্র ছয়দিন রেজিস্ট্রেশনের মেয়াদ দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সার্ভার জটিলতার মাঝে এই অল্প সময়ে বিপুল শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করা অনেক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া সাধারণ শিক্ষাধারার রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন না হওয়ায় অনেক শিক্ষার্থী সিদ্ধান্তহীনতায় ভুগছে। নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও বিগত বছর জেএসসি পরীক্ষা না হওয়ায় অনেক অনিয়মিত শিক্ষার্থী নবম শ্রেণির কারিগারি শাখায় ভর্তি হতে অগ্রহী। কিন্তু রেজিস্ট্রেশন মেয়াদ না থাকায় তারা অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে না। এ অবস্থায়, বোর্ড কর্তৃপক্ষের কাছে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ ১৫ দিন বাড়ানোর জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

রোহান সাজিদ, কাউখালী, পিরোজপুর