ডোমারে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে পুড়ে ছাই ১৫ ঘর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমার উপজেলায় অটোরিকশার চার্জ দেওয়ার সময় ব্যাটারি বিস্ফোরণের আগুনে ১০টি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হরিণচড় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া জামাতপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে সামিউল ইসলাম তার বাড়িতে ব্যাটারিচালিত অটোতে চার্জ সংযোগ দিয়ে রেখেছিল। ভোরে হঠাত্ বিকট শব্দে চার্জের সংযোগ দেওয়া ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে সামিউলের বাড়িসহ প্রতিবেশীদের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০টি পরিবারের ১৫টি ঘর, নগদ টাকা, গবাদিপশু, ধান, চাল, অটোরিকশা আগুনে পুড়ে যায়। ডোমার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইয়েদ মো. ইমরান জানান, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিভিয়ে ফেলি। ধারণা করছি চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।