১. একটি ফলের নাম বলো তো
গাছে নাহি ধরে
চড়া দামে যায় না কেনা
কিংবা স্বল্প দরে?
২. দাড়ি আছে চুল নেই
নাম বলো তার
খাওয়াদাওয়া-রান্নায়
জুড়ি মেলা ভার।
৩. কোন ফুল বলো দেখি
অতি সুবাসহীন
দিনে নয় রাতে ফোটে
রয় প্রতিদিন?
উত্তর আগামীকাল
—মো. শাহাজাহান হোসেন, আশাশুনি, সাতক্ষীরা
