রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’—শ্লোগানে এই রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন ইমতু রাতিশও রুহানি লাবন্য। ক্যারিয়ারের প্রথমবারের মতো এই দু’জন একসঙ্গে কোনো সংগীত রিয়েলিটি শো উপস্থাপনা করবেন। এতে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও কণ্ঠশিল্পী পড়শী।

ইমতু রাতিশ বলেন, ‘নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করি কাজটি ভালোভাবে শেষ করতে পারবো।’ রুহানি লাবন্য বলেন, ‘এমন একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোনো সংগীত রিয়েলিটি শোয়ের উপস্থাপনা। সবার কাছে দোয়া চাই, যেন ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।’ ১০ সেপ্টেম্বর এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়স ১২ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।