শোক সংবাদ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৮

মো. খলিলুর রহমান

নারায়ণগঞ্জের সোনারগাঁও জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান রবিবার দুপুর ২টায় লাহাপাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ এশা সোনারগাঁও জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে সোনারগাঁও পৌর এলাকার লাহাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে সোনারগাঁও জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাবুল কুমার ঘোষ

সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল কুমার ঘোষের শেষকৃত্যানুষ্ঠান গতকাল রবিবার বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার তক্তিপুর মহাশ্মশানে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, সকালে তার মরদেহ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারের বাসভবনে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ, বিএমএ’র জেলা সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম-উদ-দৌলা চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনিরসহ রাজনৈতিক নেতা, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ অনেকেই শ্রদ্ধা জানাতে আসেন।