আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল ও একটি জিপ গাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে এ অভিযান চালানো হয়। গ্রেফতার দেলোয়ার হোসেন দুলাল (৫২) আখাউড়া উপজেলার দূর্গাপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন আহম্মেদ যোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
