রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় সভা। অনুষ্ঠানে বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান, বিআরবি হসপিটালস লিমিটেডের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী, চিফ কনসালট্যান্ট ও মেডিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক. ডা. মো. মোফাজ্জেল হোসেন (লে. কর্নেল অব.), ডিএমএসওসিইও (ভারপাপ্ত) ডা. মো. মনসুর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের ‘স্বয়ংক্রিয় চালান’ ব্যবহার করে ট্রেজারি চালান সংগ্রহ সংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের জিএম ফোরকান হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল প্রধান অতিথি ছিলেন
০০০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ দেবে অগ্রণী ব্যাংক লিমিটেড। সম্প্রতি সরকারি ভর্তুকির গৃহনির্মাণ ঋণ বিতরণের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম
