আগ্রহের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর ১২৫টির বা ৩৩ দশমিক ৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৮ দশমিক ৫০ টাকা। গতকাল লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০ দশমিক ৩০ টাকা। অর্থাত্, ফান্ডটির ইউনিট দর ১ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফান্ডটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইনের ৮ দশমিক ৪৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮ দশমিক ৩৮ শতাংশ, তশরিফার ৭ দশমিক ৯২ শতাংশ, ডেল্টা লাইফ ইসসিওরেন্সের ৭ দশমিক ৮১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭ দশমিক ৪০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬ দশমিক ৬৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৯৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৫ দশমিক ৯৪ শতাংশ এবং ইয়াকিন পলিমারের শেয়ারদর ৪ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।