এমটিবি ইউনিট ফান্ডের এবং অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের ২০২০-২০২১ অর্থবছরে ইউনিটধারীদের জন্য এমটিবি ইউনিট ফান্ড ১৪ শতাংশ এবং অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড ৯.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন ২০২১ পর্যন্ত যেসব ইউনিটধারীর হাতে তহবিল ছিল তারা ঘোষিত এ লভ্যাংশ পাবেন। সম্প্রতি তহবিল দুইটির ট্রাস্টি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই ফান্ড দুইটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি ও হেফাজতকারী হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। —প্রেস বিজ্ঞপ্তি
