শোক সংবাদ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

সুভাষ দত্ত

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের চাক্তাই- খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক অজয় দত্তের পিতা চাক্তাই-খাতুনগঞ্জের প্রবীণ ব্যবসায়ী সুভাষ দত্ত (৭৩) গত রবিবার ২টা ৩৩ মিনিটে নগরীর আন্দরকিল্লাস্থ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা গুণগ্রাহী রেখে যান। ঐদিন রাতে আনোয়ারা উপজেলার ঝিওরী গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, কাউন্সিলর হাজি নুরুল হক, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মিলন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বিশ্বজিত্ বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।