শোক সংবাদ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৯

কাজী শাহাদাত্ আলম

গতকাল বুধবার মানিকগঞ্জের গড়পাড়ানিবাসী কাজী শাহাদাত্ আলম (৫৩) কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা আনোয়ারা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজেউন)। তিনি দুই স্ত্রী, পাঁচ পুত্র ও তিন কন্যা রেখে যান। তার জানাজা গড়পাড়া কেন্দ্রীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা ড. মারুফ, মানিকগঞ্জ এন টিভির সংবাদদাতা সাব্বির হোসেন সোহেল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।