আগামী মাসে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে। সে উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার মুক্তি পেলো আসরের থিম সং ‘লাইভ দ্যা গেম’। যা আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একযোগে প্রকাশ করা হয়েছে।
???? Let the world know,
— ICC (@ICC) September 23, 2021
This is your show ????
Come #LiveTheGame and groove to the #T20WorldCup anthem ???????? pic.twitter.com/KKQTkxd3qw
জানা যায়, ভারতের অমিত ত্রিবেদী গানটি কম্পোজ করেছেন। থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা দেখা গিয়েছে।
থিম সংয়ের ভিডিওতে দেখানো হয়েছে, সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন। বর্ণিল ভিডিওর সাথে থিম সংয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।
This is VERY cool…
— Kieron Pollard (@KieronPollard55) September 21, 2021
Follow the @T20WorldCup channels this week to #livethegame pic.twitter.com/KFlMWOGTFv
মোট ৪০ জন কর্মী কাজ করেছেন থিম সংয়ের এমিনেশন তৈরিতে। আইসিসির ওয়েবসাইটে এই গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড-ম্যাক্সওয়েলরা।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ভেন্যু হিসেবে থাকছে ওমান। ২০১৬ সালের পর এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণের সবচেয়ে বড় আসর মাঠে গড়াচ্ছে। তাই এ নিয়ে উন্মাদনা কাজ করছে বিশ্বের লক্ষ-কোটি ক্রিকেট সমর্থকদের মনে।
ইত্তেফাক/টিআর
