রাশিয়া তদন্ত:মুলারের প্রশ্নের জবাব লিখছেন ট্রাম্প

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০০:৪৮

দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে চলা বিচার বিভাগীয় তদন্তে তাকে করা প্রশ্নের জবাব লেখা শেষ করেছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, তিনি ‘খুব সহজেই’ প্রশ্নগুলোর উত্তর লিখেছেন। তবে এখনো ওই জবাব জমা দেওয়া হয়নি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রিপাবলিকান শিবির ও মস্কোর মধ্যে কোনো ধরনের আঁঁতাত ছিল কিনা, গত বছর থেকে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার ও তার তদন্ত দল এ নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তাদের অনুসন্ধানে এখনও বড় কিছু না মিললেও ওই তদন্তের সূত্রেই কর ফাঁকি, জালিয়াতি ও মিথ্যা বলার দায়ে ট্রাম্প শিবিরের সাবেক বেশ কজন কর্মকর্তা এরই মধ্যে ফেঁসে গেছেন। বিবিসি।