বখাটের উপদ্রব কমবে কীভাবে?

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

গ্রামগুলোর তুলনায় শহরগুলোতে একটু বেশি! শুধু মা-বোন নয়, অনেক সময় এদের কারণে ছেলে-বুড়ো সবাইকেই হেনেস্তার শিকার হতে হয়। এদের কারণে চাঁদাবাজি, ছিনতাই, জোরপূর্বক কিছু আদায় করাসহ জঘন্য সব কাজ হয়ে থাকে। যা সমাজ ও সমাজের মানুষের জন্য অপ্রত্যাশিত। বখাটে কারা? কারা রাস্তাঘাটে অশালীন কাজকর্ম করে? একবারও কি ভেবে দেখেছি, বখাটে যাদের বলি তাদের অধিকাংশই আমাদের নিজেদের পরিবারের সদস্য! সমাজ থেকে বখাটে উচ্ছেদ করতে হলে সচেতন হতে হবে। সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হবে, বিভিন্ন অসামাজিক কার্যক্রম দেখলে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া, সঠিক সময় আইন প্রয়োগ করে অপরাধ দমন করা। গ্রামগঞ্জে মানুষকে এ সম্পর্কে সচেতন করতে হবে, যাতে কেউ অপরাধকে প্রশ্রয় না দেয়। সমাজের মানুষ যদি সচেতন হয় তবে বখাটের প্রভাব অনেকটাই কমে যাবে।

হোসাইন আল-নাহিদ

নয়ারহাট, চিলমারী, কুড়িগ্রাম