খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৪

নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ মার্চ দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল না করে সময় চান তদন্তকারী কর্মকর্তা। শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এই আদেশ দেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের ডাক দেয় মুক্তিযোদ্ধা পরিষদ। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি ঘেরাওয়ের লক্ষ্যে গুলশানে সমবেত হয় নেতা-কর্মীরা। সেই লক্ষ্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ওই কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে মিছিলে বোমা নিক্ষেপ করা হয়। পরবর্তীকালে ওই ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু মামলা দায়ের করেন।