জীবননগরে বাড়ছে ড্রাগন চাষ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

কম খরচে অধিক লাভবান হওয়ায় জীবননগরে দিন দিন ড্রাগন ফল চাষ বাড়ছে। উপজেলায় ২০১৪ সালে পরীক্ষামূলকভাবে প্রথম ড্রাগন চাষ শুরু করেন হরিহরনগরের জাহাঙ্গীর আলম খোকন। তার সফলতায় এলাকায় দ্রুতই এ ফল চাষ বৃদ্ধি পায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলায় ২২৫ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ হচ্ছে। ড্রাগনচাষি সিদ্দিক আলী জানান, পাইকারি বাজারে প্রকার ভেদে প্রতি কেজি ড্রাগন ফল ২২০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলার কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জীবননগরে ড্রাগন চাষের উপযুক্ত মাটি ও আবহাওয়া বিরাজ করায় দিন দিন এ চাষ বৃদ্ধি পাচ্ছে।