চীনে উইঘুরদের আটককেন্দ্র বন্ধ করার আহবান জানিয়েছে তুরস্ক। এসব কেন্দ্রে উইঘুর মুসলিমদের নির্যাতন করা হতো বলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় দাবি করেছে। উইঘুর সমপ্রদায়ের এক সংগীত শিল্পীর নির্যাতনে মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। এরপরই তুরস্ক আটককেন্দ্র বন্ধ করার দাবি জানালো। তবে চীন তুরস্কের আহবানকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছে। - আল-জাজিরা
