কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তা জি তুংয়ের যোগদান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেলেন তা জি তুং। এই পদে দায়িত্ব পালনকালে তিনি কোকা-কোলার পানীয় প্রস্তুতকারী অংশীদার প্রতিষ্ঠান, ক্রেতা ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। ১৫ বছর ধরে তুং কোকা-কোলা সিস্টেমের সঙ্গে কাজ করছেন।  কোকা-কোলা বাংলাদেশে যোগদানের আগে তিনি কোকা-কোলা বেভারেজেস ভিয়েতনাম লিমিটেডের মার্কেট অপারেশনস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। ২০০৬ সালে আঞ্চলিক ট্রেড মার্কেটিং ম্যানেজার (উত্তর ভিয়েতনাম) হিসেবে কোম্পানিটিতে যোগদান করেন তুং। পরবর্তী সময় তিনি একাধিক অপারেশনস ও কমার্শিয়াল পদে দায়িত্ব পালন করেন। কোকা-কোলায় যোগদান করার আগে তিনি ‘প্রক্টর অ্যান্ড গ্যাম্বল’-এ কর্মরত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি