ইংলিশ কোচ জেমি ডে তিনটা বছর জাতীয় দলের কোচ ছিলেন। আচমকাই শিক্ষক বদল করে বাফুফে নতুন শিক্ষক অস্কার ব্রুজনের হাতে জামাল ভুঁইয়াদের তুলে দিয়েছে। গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ অনুশীলন হয়নি তবে ফুটবলের অঙ্কটা বুঝানোর চেষ্টা করেছেন স্প্যানিশ কোচ ব্রুজন। নতুন শিক্ষনের পাঠশালায় প্রথম দিনের অনুশীলন কেমন ছিল? জানতে চাইলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘উনার প্ল্যান কী সেটা জানিয়েছে, কীভাবে খেলতে হবে আর উনি কী চায়। এসব আজ আলাপ করছি।’ পারবেন তো? জামাল বললেন, ‘আমরা সবাই চেষ্টা করব। আমরা সবাই সবাইকে ভালো করে জানি। অনেক দিন ধরেই অধিকাংশরাই আমরা এক সঙ্গে খেলছি।’ বসুন্ধরার খেলোয়াড়রা আগে হতেই কোচকে জানে এবং বুঝে। যারা বাইরের তাদের সঙ্গে বেশি কথা হয়েছে। কী করতে হবে, কোচ কী চায়।’ বসুন্ধরার খেলোয়াড় এবং বাইরের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়টা কমেন হবে? জামাল বললেন, ‘ইনশা আল্লাহ বেটার কম্বিনেশন হবে, আমরা সবাই চাই বেটার হবে। আর উনি তো নতুন ভাবে খেলাতে চায়, এটা আমাদের মানিয়ে নিতে হবে। আজকের আমাদের ফোকাস ছিল স্পিড উইথ দ্য বল এবং পাসিং। কারন পাসিং এবং বল ধরে রাখার দরকার আছে। আর অস্কার ব্রুজন এটাই ফোকাস করছেন। নতুন ফর্মেশন, খেলার ধরনেও চেঞ্জ হবে।’ ব্রুজন সম্পর্কে জামাল বললেন, ‘কোচ তো শেষ তিন বছর বাংলাদেশে কাজ করছে। সে সব ফুটবলারকেই জানে। ফুটবলারদের ব্যবহার, আচার-আচরণ কীভাবে ফুটবলাররা জীবনধারণ করে—সব কিছুই অস্কার জানে।
