সেনাবাহিনী প্রধানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত্

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানটিটসকি গতকাল সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত্ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাত্ করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। —আইএসপিআর