নওগাঁর মান্দা উপজেলার চকরা মানন্দ গ্রামের কামরুজ্জামান গত বছর অনার্স প্রথম বর্ষে ভর্তি হন। এরপর করোনার কারণে বন্ধ হয়ে যায় পড়ালেখা, রাজমিস্ত্রি বাবার কাজ সবকিছু। কিন্তু থেমে থাকেনি পরিবারের খরচ, অসুস্থ বোনদের চিকিত্সার খরচ। সব মিলিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে পরিবার। কলেজ খোলার প্রস্তুতি নিয়ে চারদিকে আলোচনা চললেও কামরুজ্জামানকে সেসব বিষয় এখন খুব বেশি টানে না। এলাকা থেকে খেলনা কিনে এনে রাজশাহীর রাস্তায় রাস্তায় বিক্রি করে বেড়ান তিনি। গতকাল সাহেববাজার থেকে তোলা ছবি —আজাহার উদ্দিন