কবিরহাটে শিশুধর্ষণের  অভিযোগে  যুবক আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২

নোয়াখালীর কবিরহাট উপজেলার ফতেজঙ্গপুর  গ্রামে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মো. ইয়াছিন (২৪) নামের এক যুবককে আটক করেছে  পুলিশ।  বৃহস্পতিবার  (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের অভিযানকালে তাকে আটক করা হয়। নোয়াখালী জেলার পুলিশ সুপার বিষয়টি নিশ্চত করেছেন।

পুলিশ সুপার জানান,  মো. ইয়াছিন ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। এ ঘটনান পর  শিশুটি গুরুতর অসুস্থ  হয়ে পড়লে  পরিবারের লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দুপুর  ১টার দিকে  শিশুটিকে বাড়ির সামনের রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে ইয়াছিন। এরপর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। এই সময় শিশুটি  অসুস্থ  হয়ে পড়লে পরিবারের সদস্যরা  তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর  চিকিৎসকদের পরামর্শে  নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
এদিকে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া  জানান , ঘটনার পর শিশুটির পরিবার  থেকে মৌখিকভাবে  জানানো হয়েছে। অভিযান চালিয়ে বিকালে  অভিযুক্ত ইয়াছিনকে আটক  হয়েছে। 

ওসি জানান,  রাত ১০টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। কারণ হিসেবে ওসি জানান, পরিবারের সদস্যরা শিশুটির  চিকিৎসা নিয়ে জেলা সদরে ব্যস্ত থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে। তবে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

/ইত্তেফাক/এনই/