মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য ও পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৮ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুর কর হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে রহমত মোল্লা ও ইউনুস মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ১০ জন আহত হয়। তাদের মধ্যে বিল্লাল, পান্নু, মামুন, ইদ্রিস, সিরাজ, নয়ন, তিলাম হোসেন, বিল্লাল নামে ৮ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।
ইত্তেফাক/এমএএম
