নওগাঁয় পিক-আপ চাপায় কিশোরী নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় খুশি আক্তার (১৮) নামে এক কিশোরী নিহত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত খুশি আক্তার উপজেলার শ্রীরামপুর গ্রামের দুলাল হোসেনের মেয়ে। 

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, খুশি তার পরিবারের সাথে দাঁতের চিকিৎসার জন্য অটোরিকশা চড়ে রাজশাহীতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে খুশি অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

ইত্তেফাক/এমএএম