মুহম্মদ আনিসুল হক
২৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ১১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৮ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৮। শুভ বার: শুক্র ও শনি। শুভ রত্ন: নীলা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
চক্ষুরোগ বা মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। বাড়িতে অতিথি আসতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতেও পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করা সহজ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আইনগত ঝামেলা থেকে বিরত থাকুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। পুরনো কোনো জটিল রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা নিন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অসুস্থ পিতার যত্ন নিন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়র কারো পরামর্শ কাজে লাগতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। পরিমিত আহার করুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করবেন না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পড়াশোনার প্রতি অধিকতর মনোযোগ দিন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন।
