আমরা পড়ি

নবম দশম শ্রেণির রসায়ন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৩

মোছা. তাসমিয়াহ্ জামান কুশি

শিক্ষার্থী অষ্টম শ্রেণি

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ

হাতীবান্ধা, লালমনরিহাট

২৪. ইন্টারফেজকে কী পর্যায় বলা হয়?

উত্তর:প্রস্তুতিমূলক পর্যায়।

২৫. মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি ?

উত্তর:প্রোফেজ ।

২৬. মাইটোসিস কোষ বিভাজনের প্রাক প্রাথমিক পর্যায় কোনটি?

উত্তর:প্রোফেজ ।

২৭. মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায় কোনটি ।

উত্তর:অ্যানাফেজ ।

২৮. প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটি কেমন হয়?

উত্তর:আকারে বড় হয় ।

২৯. কিসের ফলে প্রোফেজ ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙ্গে যায়?

উত্তর:পানি বিয়োজনের ফলে ।

৩০. ক্রোমোজোম কাকে বলে?

উত্তর:নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাকে ক্রোমাজোম বলে।

৩১. ক্রোমোজোমের প্রধান অংশ কয়টি ও কী কী?

উত্তর:ক্রোমোজোমের প্রধান অংশ দুটি যথা:

১। ক্রোমাটিড ২। সেন্ট্রোমিয়ার

৩২. কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার V.L.J অথবা I  আকৃতি বিশিষ্ট হয়?

উত্তর:অ্যানাফেজ ধাপে।

৩৩. সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে V K কী বলা হয় ?

উত্তর: মেটাসেন্টিক।

৩৪. কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?

উত্তর:টেলোফেজ বা অন্তর পর্যায়ে।

৩৫. মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের কোন অঞ্চলে আসে?

উত্তর: বিষুবীয় অঞ্চলে

৩৬। কোন ধাপে প্রাণিকোষের সেন্ট্রিওল দুটির চারদিকে থেকে অ্যাষ্টার রশ্মির আবির্ভাব ঘটে?

উত্তর:প্রোমেটাফেজ।

৩৭. বিষুবীয় অংশ কাকে বলে?

উত্তর: স্পিন্ডল তন্তর মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে।

৩৮. কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়?

উত্তর:মেটাফেজ ধাপে।

৩৯। কোষপ্লেট কীভাবে গঠিত হয়?

উত্তর:টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয় কোষপ্লেট গঠন করে।