মোস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্সের পরও হারলো রাজস্থান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪

আইপিএলে বল হাতে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরমেন্সের পরও হেরেছে রাজস্থান রয়্যালস। আবুধাবিতে রাজস্থানের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করেছে দিল্লি। জবাবে  রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তুলতে পারে। ফলে ৩৩ রানের জয় পায় দিল্লি।

রাজস্থানের হয়ে চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে তিনি ৬ রান দেন। ইনিংসের ১২তম ওভারে আবার বল করতে এসে ৫ রান দেন মোস্তাফিজ। এই ওভারে দিল্লির অধিনায়ক ঋষভ পান্তকে বোল্ড করেন তিনি। 

বিরতি দিয়ে ১৭তম ওভারে বোলিংয়ে আসেন কাটার মাস্টার। এই ওভারে মাত্র ৪ রান দিয়ে শিমরন হেটমায়ারের উইকেট পান। ইনিংসের শেষ ও নিজের চতুর্থ ওভারে বল করে ৭ রান দেন বাংলাদেশি পেসার।

 

ইত্তেফাক/ইউবি