আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি, আমার নামে ফেসবুকে কে বা কারা নানা আইডি চালু রেখেছেন। আমার নাম ভাঙিয়ে টাকা-পয়সা চাওয়াসহ নানা ধরনের অন্যায় কাজ করে আসছেন। এদিকে ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকেই কপিরাইট ক্লেইম দিচ্ছে! এই সব অসাধু ব্যক্তিকে আমি সতর্ক করে বলছি, আপনাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব। আগে ভাগে বিষয়টা জানিয়ে দিলাম। আমি আসলে আপনাদের ভালোবাসি। আপনারাও এই ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
