জয়পুরহাটে সাত মাদকসেবী আটক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা শহরের ক্যাডেট কলেজ সড়ক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে সাত মাদকসেবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছেন নাইম, সুজন টপ্পু, মো. বাবু, অধির চন্দ্র, কৃষ্ণ চন্দ্র, বিফল চন্দ্র মাহাতো ও নেপাল চন্দ্র মাহাতো।  র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।