অ্যাডভোকেট বিকাশ মজুমদার
কিশোরগঞ্জ বারের প্রবীণ আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক অ্যাডভোকেট বিকাশ মজুমদার (৭৫) গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন। তিনি মহকুমা ন্যাপের সভাপতি, বাংলাদেশ-সোভিয়েত মৈত্রী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা রেখে গেছেন। তার মরদেহ বিকালে গাইটাল শ্মশানঘাটে দাহ করা হয়।
আগমনী সিনহা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও যমুনা টিভির বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহার মাতা আগমনী সিনহা (৭১) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কলন্দপুর গ্রামের নিজ বাড়িতে ক্যানসারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি দুই ছেলে, চার মেয়ে রেখে গেছেন। শনিবার দুপুর ২টায় তুলশীগঙ্গা শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। তার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
