বইমেলায় অনুরূপ আইচের দুই বই

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৯

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে অনুরূপ আইচের নতুন দুটি বই। পাশাপাশি এবারের মেলায় পূর্বের লেখা তার আরো দুটি বই পাওয়া যাচ্ছে।

তার লেখা বইগুলোর মধ্যে ‘প্রেমভাগ্য’ বইটি ভালো বিক্রি হচ্ছে বলে জানান শুদ্ধ প্রকাশ এর কর্ণধার হিরণ্ময় হিমাংশু। এছাড়া অনুরূপ আইচের গানের ভক্তদের মাঝে তার প্রথম কবিতার বই ‘প্রেম এত সস্তা না’ ভালো সাড়া ফেলেছে বলে জানান হিমাংশু।

আরো পড়ুন: দুধে ভেজাল নিরূপণে হাইকোর্টের নির্দেশ

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘আমি সারা বছর ধরেই লেখালিখির মাঝে থাকি। চেষ্টা করি, পাঠক বা দর্শকের কাছে ভালো কিছু উপহার দিতে। তাই গান বা নাটকের কাজের পাশাপাশি বইমেলা নিয়ে আলাদা একটা টান অনুভব করি।’

ইত্তেফাক/বিএএফ